শিরোনাম
গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে

রাজবাড়ীতে ছিনতাই হওয়া ১০ লক্ষ টাকা উদ্ধার আটক-১

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর পাংশায় মোবাইল ব্যাংকিং নগদের ছিনতাই হওয়া ১০ লক্ষ টাকাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত লাল রংয়ের একটি (Apache) মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় পাংশা থানায় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদুর রহমান।
আটকৃত হলেন- পাংশা পৌর এলাকার নারায়ণপুর গ্রামের মো. আজিজুল মন্ডলের ছেলে খালিদ বিন ওয়ালিদ।
গত ১৬ অক্টোবর নগদ কোম্পানির ম্যানেজার দুলাল চক্রবর্তী ব্যাংক হতে ২৪ লক্ষ টাকা উত্তোলন করে ১৪ লক্ষ টাকা রাজবাড়ী শহরের নগদের একটি শাখায় জমা দিয়ে বাকি ১০ লক্ষ টাকা নিয়ে পাংশার উদ্দেশ্য রওনা করে পাংশা কলেজ মোড় নামক স্থানে পৌঁছালে রাজবাড়ী থেকে তার পিছু নেওয়া ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে এসে ম্যানেজার দুলাল চক্রবর্তীর মোটরসাইকেল গতি রোধ করে পরে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ ভর্তি ১০লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তাকে আহত করে।
একজন মাইক্রো ড্রাইভার ছিনতাইকারী ছিনতাইকারী বলে চেঁচামেচি করতে থাকে এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং ঘটনার অদূরে থাকা কর্মরত পুলিশ ছুটে আসেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনার স্থান হতে ১০ লক্ষ টাকা উদ্ধার করে ও আহত ম্যানেজারকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পাংশা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এটি একটি চক্র। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg