শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে মুখোমুখি দুই অভিজ্ঞ রাজনীতিক

স্টাফ রিপোর্টার / ৫৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ী জেলায় রয়েছে দুটি সংসদীয় আসন। এর মধ্যে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-১ আসন। রাজবাড়ী সদরে একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন এবং গোয়ালন্দ উপজেলায় একটি পৌরসভা ও ৪টি ইউনিয়ন মোট ২২টি স্থানীয় প্রশাসনিক ইউনিট নিয়ে গঠিত এই আসনটি রাজনৈতিকভাবে বরাবরই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতা জমে উঠেছে। মনোনয়ন দৌড়ে রয়েছেন দলের দুই তুখোড় রাজনৈতিক ব্যক্তিত্ব রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া।

দুজনই নিজ নিজ অবস্থান থেকে মনোনয়ন পেতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

খৈয়মের সমর্থকরা দাবি করছেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও তৃণমূল জনপ্রিয়তার কারণে এবারও খৈয়মের মনোনয়ন প্রায় নিশ্চিত। অন্যদিকে আসলাম মিয়ার সমর্থকরা বলছেন, দলের দুর্দিনে নেতৃত্ব ধরে রাখা, বারবার হামলার শিকার হয়েও সক্রিয় থাকা, তরুণদের মাঝে জনপ্রিয়তা এবং কেন্দ্রীয় পর্যায়ে ভূমিকার কারণে এবার মনোনয়ন তার পক্ষেই যাবে।

ইতিমধ্যে দুই প্রার্থীর অনুসারীরা মাঠে নেমে পড়েছেন নির্বাচনী প্রচার-প্রচারণায়। পোস্টার, মতবিনিময় সভা, গণসংযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার অব্যাহত রেখেছেন তারা। উভয় পক্ষই নিজেদের প্রার্থীকে জনগণের প্রার্থী হিসেবে তুলে ধরতে সচেষ্ট।

রাজবাড়ী-১ আসনের সাধারণ ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন, যে প্রার্থী সংগঠনকে শক্তিশালী করবে এবং জনগণের পাশে থাকবে, তারই পক্ষে যাবে মনোনয়ন।

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীদের তৃণমূল সংগঠন, মাঠপর্যায়ের জনপ্রিয়তা, দলের ক্লান্তিকালে হাল ধরে রাখার ভূমিকা এবং পূর্ববর্তী নির্বাচনী পারফরম্যান্স—সবকিছু বিবেচনায় নিয়ে মনোনয়ন চূড়ান্ত করা হবে।

আগামী দিনের বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় রাজবাড়ী-১ আসনের রাজনীতিতেও নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

মনোনয়ন শেষ পর্যন্ত কার ঝুলিতে যাবে সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নাকি অ্যাডভোকেট আসলাম মিয়া, তা এখন সময়ের অপেক্ষা মাত্র। তবে নিশ্চিতভাবে বলা যায়, রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তাপ ছড়িয়েছে পুরো জেলার রাজনীতিতে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg