শিরোনাম
গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার

রাজবাড়ীর পাংশায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই প্রধান আসামি কুষ্টিয়া থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর পাংশা থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই প্রধান আসামিকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ীর পাংশা উপজেলার কুলাটিয়া গ্রামের হাবিবুর রহমান রাজার ছেলে হাসিবুর রহমান অন্তর (৪০) এবং পারনারায়নপুর গ্রামের মো. তায়জাল মুন্সীর ছেলে মো. বরকত মুন্সী (৩৪)।

র‌্যাব সূত্র জানায়, গত ৩০ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমাণ এক নারীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয় আসামিরা। পরে তারা তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ঘটনাটির পর ভিকটিমকে অসুস্থ অবস্থায় কুষ্টিয়া সদর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় ভুক্তভোগী নিজেই পাংশা থানায় মামলা দায়ের করেন। ১ এপ্রিল দায়ের করা মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১২-এর সহযোগিতায় কুষ্টিয়া সদর এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ সিনিয়র সহকারী পরিচালক
সহকারী পরিচালক (মিডিয়া) মো: আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg