শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ীর পাংশায় গলায় ফাঁস দিয়ে এক তরুনীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার / ৫৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

0Shares

রাজু আহমেদ,রাজবাড়ী রাজবাড়ী পাংশার মাছপাড়া ইউনিয়নের হলুদবাড়ীয়া গ্রামে নানা বাড়িতে মঙ্গলবার (১২ আগষ্ট) মিম (১৪) নামে এক তরুনীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সে পাংশার যশাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের -মৃত আব্দুল মজিদ এর মেয়ে।বাবা মারা যাওয়ার পর ছোটবেলা থেকেই সে মাছপাড়া ইউনিয়নের হলুদবাড়িয়া গ্রামে নানা কাশেম মোল্লা এর বাড়িতে থাকতো।

আজ নানা পুকুরে পাট ধুইতে ছিলেন এবং নানী পাট বাঁচতে ছিলেন, এমন সময় ফাঁকা বাড়ি পেয়ে বেলা ১১.৩০ থেকে ১২টার মধ্যে কোন এক সময়ে নানা কাশেম মোল্লার একতলা ভবনে নানার রুমে ফ্যানের সাথে নিজ ওড়না দিয়ে আত্মহত্যা করে।

পরবর্তীতে নানী বাড়িতে এসে দেখে মিম ফ্যানের সাথে ঝুলে আছে। নানী ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এসে গলার ফাঁস খুলে নিচে নামিয়ে দ্রুত মাছপাড়া ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়,পাংশা থানার পুলিশের এসআই শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg