শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজবাড়ীর পাংশায় কিশোরী অপহরণের চেষ্টা: যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:
পাংশা উপজেলায় এক কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগে মো. আরমান (১৯) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনগণ।

সোমবার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত আরমান বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি গ্রামের মো. সম্রাট শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৈশালা বাসস্ট্যান্ড থেকে ওই কিশোরীকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে আরমান। পরে পাংশা পৌর এলাকার সরদার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঘটনাটি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের আটক করে। খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবক ও ভুক্তভোগীকে হেফাজতে নেয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, মামলার এজাহারভুক্ত আসামি মো. আরমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পৃথক ঘটনায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অন্যদিকে, পাংশা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো. স্বপন (২২) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিদু মোল্লার ছেলে। অভিযানের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg