শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজবাড়ীর আলোচিত হত্যা মামলার আসামি র‌্যাব-১০-এর হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীতে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর জাহিদ ফকির (২৭) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শিখন (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মধুখালী উপজেলার মাঝকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শিখন রাজবাড়ী জেলার লক্ষীকোল গ্রামের রাজ্জাকের ছেলে।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর থানা এলাকায় কিশলয় স্কুলের সামনে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রাতুল (২৮) ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১০, ঢাকার সহায়তা চান।

পরবর্তীতে র‌্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মাঝকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে শিখনকে গ্রেফতার করে।
র‌্যাব আরও জানায়, এ মামলার প্রধান আসামি রাতুলকে এর আগেই গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg