শিরোনাম
বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রাজবাড়ীতে হাইকোর্টের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার / ৩৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

0Shares

 

স্টাফ রিপোর্টার” রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে হাইকোর্টের দেওয়া নির্দেশনা উপেক্ষা করে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

বালিয়াকান্দি সদর গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ জানান, তারা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডা. মো. আব্দুস সালাম গংদের বিরুদ্ধে একটি দেওয়ানি রিভিশন মামলা করেন। এর আগে জেলা জজ আদালতের দেওয়া দেওয়ানি আপিল নং-২৫/২০২৪ এর রায়ের বিরুদ্ধে তারা আপিল করেছিলেন।

গত ৪ সেপ্টেম্বর বিচারপতি মো. বশির উল্লাহর আদালতে শুনানি শেষে বিবাদীদের বিরুদ্ধে রুল জারি করা হয় এবং তিন মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী, যে পক্ষ যে অবস্থায় ভোগদখলে আছে, সেই অবস্থায় থাকার কথা ছিল।

কিন্তু অভিযোগ রয়েছে, বুধবার সকাল ৯টার দিকে প্রায় শতাধিক লোক লাঠিসোটা ও ভেকু (এক্সকাভেটর) নিয়ে এসে দোকানের পিছনের অংশ ভাঙচুর করে দখলের চেষ্টা চালায়। খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেকুর চাবি জব্দ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও প্রতিপক্ষ জোর করে দখলের চেষ্টা করছে। আমরা সেনা ক্যাম্পসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg