শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মধু গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, 
রাজবাড়ী সদর থানা এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

রবিবার (৩ মে ২০২৬) দুপুরে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানাধীন কাহারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি ইমরুল হাসান মধু (৪৪)। তিনি রাজবাড়ী সদর উপজেলার ভবাণীপুর গ্রামের হাজী আব্দুস সাত্তারের ছেলে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
তিনি কুষ্টিয়া জিআর মামলা নং-৩৩১/১৯ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানায় দণ্ডিত ছিলেন। জরিমানা অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg