শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার / ৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (৩ জুলাই) রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভিন।

এনটিভির রাজবাড়ী প্রতিনিধি মো. কবির হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি ও রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, এ. মজিদ বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী পলাশ, দৈনিক দিনকাল-এর জেলা প্রতিনিধি ডি. এম. ফাহিমুর রহমান, দিনকাল গোয়ালন্দ প্রতিনিধি রনি মণ্ডল এবং আমাদের সময় পত্রিকার প্রতিনিধি সোহেল রানা।

বক্তারা বলেন, দীর্ঘ ২৩ বছরের সফল পথচলা শেষে এনটিভি ২৪ বছরে পদার্পণ করেছে। এ সময়ে দেশের গণমাধ্যম ও বিনোদন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে প্রতিষ্ঠানটি দর্শকদের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে এনটিভি তার সুনাম অক্ষুণ্ন রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভিন বলেন, এনটিভি শুধু একটি সংবাদমাধ্যম নয়, দেশের টেলিভিশন ও বিনোদন জগতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সুস্থ, রুচিশীল ও মানসম্মত বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের ধারাবাহিকতা বজায় রাখবে এটাই প্রত্যাশা। তিনি এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টার নিউজ টিভির প্রতিনিধি শামিম রেজা, ঢাকা পোস্টের প্রতিনিধি মীর সৌরভ, সারাবাংলার প্রতিনিধি সুজন কুমার বিষ্ণু, ডেইলি অবজারভার ও খোলা কাগজের প্রতিনিধি সিরাজুল ইসলাম, মোহনা টেলিভিশনের প্রতিনিধি আবুল হোসেন, রাজধানী টেলিভিশনের প্রতিনিধি সোহাগ রানা, ভোরের সকালের প্রতিনিধি রাসেল মিয়াসহ জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উদযাপন করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg