শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

রাজবাড়ীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ছাত্রদল নেতা আলাউদ্দিন পাটোয়ারী (২৮)-কে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর সেনাবাহিনী ক্যাম্পের একটি বিশেষ টিম। সোমবার (১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলা এ অভিযানে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া আলাউদ্দিন পাটোয়ারী শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের শুকুর পাটোয়ারীর ছেলে এবং রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।

অভিযান সূত্রে জানা যায়, তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ‘মেড ইন জার্মানি’ লেখা ৬-শর্টের বিদেশি রিভলভার এবং একটি রামদা উদ্ধার করা হয়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, আলাউদ্দিন পাটোয়ারী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে জানানো হয়েছে। তদন্তের পর সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিকেলে ফোনে বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুদুর রহমান জানান, সকালে সেনাবাহিনীর সদস্যরা আলাউদ্দিন পাটোয়ারীকে থানায় হস্তান্তর করেন। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg