শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজবাড়িতে মাদক আইস সহ যুবক গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

0Shares

রাজবাড়ীতে এই প্রথম মাদক আইস সহ এ কে এম ফজলে রাব্বি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে রাজবাড়ীর সজ্জনকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, ফরিদপুর জেলার কোতোয়ালী থানার পশ্চিম পশরা এলাকার মো. মাইনুদ্দিন মোল্লার ছেলে এ কে এম ফজলে রাব্বি (৩১)।

জানা গেছে, রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে রাজবাড়ী সজ্জনকান্দা বড় মসজিদের পিছনে কাজী আলাউদ্দিন এর পঞ্চম তলা ০৩ ইউনিট বিশিষ্ট ফ্ল্যাটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে এ কে এম ফজলে রাব্বির দখলকৃত ফ্ল্যাট থেকে ১৪ (চৌদ্দ) গ্রাম আইস উদ্ধার সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg