শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ভোট কেন্দ্র পাহারায় থাকা গ্রাম পুলিশ হত্যার মূল আসামি গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্র পাহাড়ায় থাকা এক গ্রাম পুলিশ সদস্য হত্যার মূল আসামী মুক্তার হোসেন (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত হত্যাকারী মুক্তার হোসেন ফরিদপুরের মধুখালি উপজেলার ঝাউকাঠি এলাকার আজিজ শেখ এর ছেলে।

পুলিশ সুপার বলেন, ঘটনার দিন রাতে নিহত গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে ভোট কেন্দ্রে বাইরে গেলে হত্যাকারী মুক্তার হোসেন ও তার অন্য দুই সদস্য কে ব্যাটারি চালিত ইজিবাইকে তিনটি ছাগল নিয়ে যেতে দেখে। তবে তারা গ্রাম পুলিশ সদস্য কে ১০ হাজার টাকা দিতে চায়। যাতে সে চুরির বিষয়টি অন্য কাউকে না জানায়। তবে গ্রাম পুলিশ সদস্য তাদের কথায় রাজি না হয়ে বিষয়টি পুলিশ কে জানাতে চায়। তখন এক চোর অন্য সহযোগীদের গ্রাম পুলিশ সদস্যকে ধরতে বলে। পরে গ্রাম পুলিশ সদস্য কে গলায় মাফলার পেচিয়ে হত্যা করে পালিয়ে যায়। চুরি করা ৩ টি ছাগলের মধ্যে ১ টি ছাগল ও চুরির কাজে ব্যবহৃত ইজিবাইক উদ্ধার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছে আসামী মুক্তার হোসেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যখন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ভোট কেন্দ্র আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছিলো তখন ভোট কেন্দ্রে নিরাপত্তায় পাহাড়ার দায়িত্ব দেওয়া হয় গ্রাম পুলিশ সদস্যদের উপর। এর মধ্যেই নির্বাচনের আগের রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পাহাড়ায় থাকা অবস্থায় গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে কে হত্যা করে দুর্বৃত্তরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg