শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাদক ও অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২২ মে) বালিয়াকান্দি থানাধীন নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী এলাকায় রাজবাড়ীর পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জের সার্বিক সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বালিয়াকান্দি থানার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর গ্রামের মোঃ আজাহর শেখের ছেলে মোঃ মোমিন শেখ (৪৮) এবং চর বহরপুর গ্রামের মৃত ছামাদ শেখের ছেলে ইবাদত শেখ (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় দক্ষিণবাড়ী এলাকার আমিরুল ইসলাম বাবুর দোকানের সামনে রামদিয়া ব্রিজঘাট থেকে বালিয়াকান্দিগামী পাকা সড়কে তল্লাশি চালানো হয়। এ সময় মোমিন শেখের কাছ থেকে ২০০ পিস এবং ইবাদত শেখের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে পলাতক আসামি মোঃ নজরুল মন্ডলের নাম প্রকাশ করেছে। তিনি নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী (আবাসন) এলাকার বাসিন্দা।
এ ঘটনায় বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg