শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশের যে গ্রামের নাম ‘ইউটিউব’

Lutfor Rahman / ৬২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

0Shares

গ্রামের নাম ইউটিউব। তা’ও আবার কুষ্টিয়া জেলায়। গ্রামবাসীর বিচিত্র কাজ ইউটিউবে বিশ্বের কাছে তুলে ধরায় অনানুষ্ঠানিক এই নামে পরিচিতি পাচ্ছে গ্রামটি, যার আসল নাম শিমুলিয়া। কী করে ইউটিউব পাল্টে দিচ্ছে এই গ্রামকে?

শিমুলিয়া গ্রামের একদিনের রান্নার দৃশ্য। সোনালী মুরগীর ঝাল রোস্ট আর ডিম-পোলাও। সপ্তাহে দু-তিন দিন এমন রান্না হয়। রেসিপি নিয়ে গ্রামবাসীর কাছে আসে কুষ্টিয়ার খোকসা উপজেলার এই গ্রামের স্কুল শিক্ষক দেলোয়ার হোসেনের দল। দলে আছে গ্রামের ১৬ জন গৃহিনী, দুজন ক্যামেরাম্যানসহ ৩০ জন।

শান্ত নিবীড় এই গ্রাম বেলা বাড়ার সাথে সাথে কর্মময় হয়ে ওঠে। তবে এই কর্মময়তার রয়েছে ভিন্ন স্বাদ, নিজেদের দৈনন্দিন ঘরকন্যার কাজকেই সম্পূর্ণ নিজেদের আঙ্গিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরছে এই গ্রামের একদল নারী পুরুষ। নিজেদের পরিচিত করেছে একমাত্র ইউটিউব ভিলেজের প্রতিনিধি হিসেবে।

উৎসবের আমেজে সকাল থেকে রান্না হয়। রাধুঁনীদের সবার পোশাকে একই রঙের ছটা। দলবেঁধে কেউ মুরগী পেয়াঁজ, রসুন, মরিচ কাটে। এক দল মসলা পিষার শব্দ তুলে।

সপ্তাহে দুই-তিন দিন বিনামূল্যে গ্রামের পাঁচশ থেকে হাজার মানুষ খায়। পুরো আয়োজন ইউটিউবে দেখতে পারে বিশ্ববাসী।

অ্যারাউন্ড মি বিডি নামে ইউটিউব চ্যানেলটি গ্রামের লিটন আলী খান শখের বসে খোলেন ২০১৭ সালে। প্রথম বিভিন্ন মাছ বাজার ঘুরে ব্যক্তিগত মোবাইলে ছবি তুলে ইউটিউবে আপলোড শুরু করেন। দেশী-বিদেশী বহু দর্শক জুটে, শুরু হয় আর্থিক মুনাফা। কাজের আগ্রহ বাড়ে। লিটন তার মামা দেলোয়ারকে নিয়ে শিমুলিয়া গ্রামের মানুষদের একত্রিত করে। গ্রামের রান্না আপলোড শুরু করে ইউটিউব চ্যানেলটিতে। যার বর্তমান সাবস্ক্রাইবার দেশি-বিদেশী প্রায় ২৪ লাখ মানুষ।

তবে দল বেধে নিজেদের অর্থে গ্রামের মানুষের জন্য রান্নার আয়োজন শুরু ২০১৮ সালে। প্রথম অল্প করে হতো। চ্যানেলটির আয় বাড়ায় রান্নার আয়োজন বড় হয়। নিয়মিত সাধারণ খাবারের পাশাপাশি পোলাও, বিরিয়ানির মতো অভিজাত খাবার হয় এখন। গ্রামের হাজার লোকও খায়।

বিশ্বখ্যাত ফুড রিভিউয়ার সানি সাইট খোঁজ পেয়ে গত অক্টোবর ঘুরে গেছেন শিমুলিয়া গ্রামে। ইউটিউব কেন্দ্রিক এই কাজ শিমুলিয়াকে বিদেশিদের কাছে পরিচিত করছে ‘ইউটিউব ভিলেজ’ নামে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg