শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

বঙ্গবন্ধু কে নিয়ে কবি সুমন হাসানের কবিতা ‘তুমি বঙ্গবন্ধু’।

স্টাফ রিপোর্টার / ৬০১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২০

0Shares

।।তুমি বঙ্গবন্ধু।।

শেখ মুজিব বাঙ্গালীর বন্ধু তুমি
তোমার জন্মে সার্থক বঙ্গ ভূমি,
তোমার হাতে মুক্তির সংগ্রাম গাঁথা গীতিহার
তুমি দিয়েছো বাংলায় স্বাধীনতা উপহার,
বাজিয়ে বাংলার আকাশে বিজয়ের তূর্য
বাংলার বুকে স্বাধীনতার নতুন আলোর সূর্য।

হে শত বর্ষের চির তরুন,চির সবুজ
বাংলার বুকে উচু তোমার শির ত্রিভুজ,
তোমার বুকে আছে,শতবর্ষের ইতিহাস
মিলে মিশে হিন্দু-মুসলিম-খ্রিষ্টানের বসবাস,
“মুসলমান তার ধর্মকর্ম করবে, হিন্দু তার ধর্মকর্ম
করবে,
কেউ কাউকে বাঁধা দিতে পারবে না” এটা তোমার উক্তি
তুমি ছিলে মহান নেতা,আদর্শে ছিলো তোমার যুক্তি।

বঙ্গবন্ধু তুমি বাঙ্গালি জাতির পিতা
সৃষ্টি করেছো বাংলাদেশ, মুক্ত পরাধীনতা,
গরীবের বন্ধু ছিলে, গর্বে ভরে বুক
তোমার ভরাট কন্ঠের ভাষাণ শুনে পাই সুখ,
বঙ্গবন্ধু ওগো বঙ্গবন্ধু তুমি মোদের গৌরব
তোমারি নামে কর্মে মর্মে-মর্মে ছড়ায় সৌরভ।

তুমি বঙ্গবন্ধু, তুমি বাঙ্গালি জাতীর গর্ব
খোদা যেন তোমায় দান করে সুখ স্বর্গ,
ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ
শতবর্ষের জন্মৎসবে জনতার সমাবেশ,
সারা বিশ্ব জানে আজ বঙ্গবন্ধুর নাম
শতবর্ষের জন্মদিনে রইল মুজিবী সালাম।

( লেখক, কবি সুমন হাসান, দক্ষিণ কোরিয়া প্রবাসী)

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg