শিরোনাম
গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ

ইভ্যালির কাছে ২৫ কোটি টাকার পণ্য আছে

ইভ্যালির কাছে ২৫ কোটি টাকার পণ্য আছে

স্টাফ রিপোর্টার / ৪০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

0Shares

অবশিষ্ট সম্পদ ও ব্যাঙ্কের টাকা দিয়ে গ্রাহক ও মার্চেন্টদের দায় মেটানো কোম্পানিটির পক্ষে অসম্ভব।

বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সাভারের দুটি গুদামে ২৫ কোটি টাকার পণ্য রয়েছে। আর গ্রাহক ও ব্যবসায়ীদের কাছে প্রতিষ্ঠানটির দায় ৪০৩.৮০ কোটি টাকা।

পিঙ্ক সিটির গুদামে ইভ্যালির ১৬ কোটি টাকার ২,৬৫৯টি এবং বালিয়াপুরের গুদামে ৯ কোটি টাকার ১,৭৩৬টি আইটেম রয়েছে।

শুক্রবার (১ জুলাই) ইভ্যালির বোর্ড সদস্যদের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

অবশিষ্ট সম্পদ ও ব্যাঙ্কের টাকা দিয়ে গ্রাহক ও মার্চেন্টদের দায় মেটানো কোম্পানিটির পক্ষে অসম্ভব।

বর্তমানে জামিনে থাকা ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং কারাবন্দি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল সম্প্রতি হাইকোর্টকে বলেন, গ্রাহকের দায় মেটাতে তারা বিনিয়োগকারী জোগাড় করবেন।

গত বছরের ১৫ সেপ্টেম্বর ইভ্যালির এক গ্রাহক জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী ইভ্যালির তৎকালীন চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।

মামলা দায়েরের পরদিন রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সূত্রঃ tbsnews.net/

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg