শিরোনাম
বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

ফের পদ্মায় ধরা পড়লো ২৫কেজি ওজনের বোয়াল, বিক্রি হলো পৌনে ১লাখ টাকা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম//
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় প্রবাহমান পদ্মা ও যমুনা নদীর মোহনায় বিশাল আকৃতির একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (২২ডিসেম্বর) ভোররাতে পাবনার জেলে কালী হালদারের জালে ২৫কেজি ১শ গ্রাম ওজনের বোয়াল মাছটি ধরা পড়ে।
জানা যায়, সকাল ৭টার দিকে জেলে কালী হালদার মাছটিকে বিক্রি করতে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাট সংলগ্ন নাটু মোল্লার মৎস আড়ৎ’এ মাছটি উন্মুক্ত নিলামে উঠলে ফেরি ঘাটের মৎস ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া সম্রাট ও নুরু মিয়া যৌথভাবে ২হাজার ৭শ ৫০টাকা কেজি দরে ৬৯হাজার ২৫টাকায় কিনে নেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর নিকট তাৎক্ষনিক তিন হাজার টাকা দরে ৭৫হাজার ৩শ টাকায় বিক্রি করেন।
এ প্রসঙ্গে পাবনার জেলে কালী হালদার বলেন, প্রতিদিনের মতো গত সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সহযোগীদের নিয়ে নদীতে মাছ শিকার করতে যাই। জাল নদীতে ফেলার কিছু সময় পর ভোররাতের দিকে জালে বড় ধরনের একটা টান পড়ে সাথে সাথেই আমরা জালটি টেনে তুলে দেখি জালে বিশাল আকৃতির এই বোয়াল মাছটি আটকে আছে। এরপর সকালে দৌলতদিয়ায় মাছের আড়ৎ এ আনলে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করে দেই।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, “এ মৌসুমে এখন পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় বড় কাতল বাঘাআইড়, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মিঠাপানির সুস্বাদু বড় মাছ পাওয়া যাবে, তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ সাধারণত নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg