শিরোনাম
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা হরিজন জনগোষ্ঠীর অধিকার ও ৮০% কোটা সংরক্ষণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

ফরিদপুর প্রেসক্লাব উপনির্বাচনে কবির সভাপতি ও খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার / ৬৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

0Shares

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল (১০ সেপ্টেম্বর) ফরিদপুর প্রেসক্লাবের উপ-নির্বাচন (২০২০-২১) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১ টা পর্যন্ত চলে। নির্বাচনে দুইটি প্যানেলের সর্বমোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটগ্রহণ চলে। ৯২ জন সদস্যর মধ্যে ৮৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকী ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্ধন্দী প্রার্থী পেয়েছেন দৈনিক ভোরের রানারের সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে দেশ টিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান খোকন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্ধন্দী প্রার্থী এটিএন বাংলা / এটিএন নিউজ / বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি কামরুজ্জামান সোহেল পেয়েছেন ৪০ ভোট। সহ-সভাপতি পদে বাংলার আকাশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ সাইফুল ইসলাম অহিদ ৪৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন, ফাস্ট বিডি নিউজের সম্পাদক শেখ ফয়েজ আহমেদ ৪৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন এবং সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি ৩৯ ভোট পেয়ে তৃতীয় নির্বাচিত হয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মনিরুল ইসলাম টিটো ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, অর্থ সম্পাদক পদে জিটিভি টেলিভিশনের প্রতিনিধি শেখ মনির হোসেন ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, দপ্তর সম্পাদক পদে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পল্লী টিভির প্রতিনিধি আবিদুর রহমান নিপু ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ভোরের কাগজের শহর প্রতিনিধি বিভাষ দত্ত ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে দৈনিক আজকের সারাদেশের স্টাফ রিপোর্টার মোঃ মুইজ্জুর রহমান রবি ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ক্রীড়া সম্পাদক পদে এসএ টিভির প্রতিনিধি সুজাউজ্জামান জুয়েল ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে খন্দকার আলী আরশাদ কাজল ৪৮ ভোট, সেবানন্দ বিশ্বাস ৪৬ ভোট, নুরুল ইসলাম আনজু ৪৫ ভোট, বৈশাখ নিউজ.কম এর সম্পাদক রুহুল আমিন ৪৫ ভোট, আনন্দ টিভির প্রতিনিধি এস এম মনিরুজ্জামান ৪৩ ভোট এবং কানাইপুর বার্তার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১৮ টি পদের  মধ্যে  কবির – সোহেল- শিপন পরিষদ ১১ টি  এবং হাবিব – খোকন – টিটো পরিষদ ৭ টি পদে নির্বাচিত হয়েছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg