শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফরিদপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 

Lutfor Rahman / ৪৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

সোমবার (২৪ মার্চ) দিনগত রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।

গ্রেপ্তার সুমন মাতুব্বর (৪২) ফরিদপুর জেলার কোতয়ালী থানার উত্তর তুলা গ্রামের মৃত নজরুল ইসলাম বাবুর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল সোমবার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে কোতয়ালী থানার জিআর নং- ১৪৭/১৯, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণীর ১০ (ক) এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg