শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

পানিকে তেল বলে প্রতারণা, ৭টি ভুয়া তেলের গ্যালনসহ প্রতারক গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

0Shares

রাজবাড়ী জেলার রাজবাড়ী থানা পুলিশ অদ্য ০৮/০৪/২০২৩ ইং তারিখে অভিযান পরিচালনা করে শাহজাহান ওরফে রাজু বেপারী, সাং: রূপপুর, থানা ও জেলা: রাজবাড়ী নামক একজন প্রতারককে ৭টি ভুয়া সয়াবিন তেলের গ্যালনসহ আটক করেছে।

গ্রেফতারকৃত আসামি “আতিক লিমিটেড” নামক একটি এনজিওর কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রামের সহজ সরল মহিলাদেরকে দশ টাকার বিনিময়ে উক্ত এনজিওর সদস্য বানিয়ে সেই সকল সদস্যদের মাঝে ১০০ টাকায় ১কেজি সয়াবিন তেল বিক্রি করার প্রলোভন দেখায়। সেই প্রলোভনের ফাঁদে পড়ে পাচুরিয়া ইউনিয়নের জগতপুর গ্রামে গত ২২/৩/২০২৩ তারিখে ছয়টি ত্রিশ লিটার গ্যালন কথিত সয়াবিন তেলের নামে পানি বিক্রি করে।

অদ্য ৮/৪/২৩ তারিখে উক্ত আসামী আবার রাজবাড়ী থানাধীন আলাদিপুর ইউনিয়ন পরিষদের সামনে একই কায়দায় তেলের নামে পানি বিক্রি করতে আসলে ভুক্তভোগী রাশিদা বেগম, স্বামী: মোঃ শাহজাহান, সাং: জগতপুর, ইউনিয়ন: পাচুরিয়া, থানা ও জেলা: রাজবাড়ী লোকজন নিয়ে এসে তার তেল দেখতে চায়। কিন্তু শাহজাহান ওরফে রাজু বেপারী তার গ্যালনের মুখ খুলতে চায় না। এ অবস্থায় এলাকার লোকজন তাকে আটক করে রাখে। আসামি শাহজাহান ওরফে রাজু বেপারী ভয় পেয়ে দ্রুত জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেয়। খবর পেয়ে রাজবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকালে উক্ত প্রতারককে আটক করে এবং তার কাছ থেকে ৭টি ত্রিশ লিটারের প্লাস্টিকের গ্যালন জব্দ করে যার একটির মধ্যে ৪ লিটার সয়াবিন তেল পাওয়া যায় এবং বাকি ৬টি গ্যালনে পানি পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই প্রতারণার কাজে জড়িত বলে স্বীকার করে। তার বিরুদ্ধে ভুক্তভোগী রাশিদা বেগম বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। রাজবাড়ী থানা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg