শিরোনাম
রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু রাজবাড়ীর বালিয়াকান্দিতে র‌্যাবের অভিযানে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

পাংশা মডেল থানায় ফায়ার সার্ভিসের অগ্নিনিবার্পণ মহড়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৬৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ী পাংশা মডেল থানায় বুধবার (১৬ সেপ্টেম্বর) পাংশা ফায়ার সার্ভিসের উদ্যােগে অগ্নিনিবার্পণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

পাংশা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েল আহম্মদ ও লিডার রেজাউল হক এবং তাঁর সহযোগীগণ আগুন নিভানোর কৌশল সমূহ হাতে কলমে ভিজা চটের বস্তা, ভিজা কাঁথা এবং হাতের সাহায্যে দেখিয়ে দেন। এছাড়াও গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কিভাবে আগুন নিভাতে হবে তা থানার সকল অফিসার ফোর্স এবং নারী পুলিশদের হাতে-কলমে শিখান।

এছাড়াও গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো সম্ভব না হলে রশিতে আংটা লাগিয়ে তার সাহায্যে সিলিন্ডার কে টেনে নিয়ে খোলা জায়গায় রাখা বা পানিতে রাখার পরামর্শ দেন। সাধারণত হঠাৎ কোথাও আগুন লাগলে আমরা সকলেই ভয়ে আতঙ্কিত হয়ে যাই।আতঙ্কিত না হয়ে সামান্য কৌশল জানা থাকলেই আগুন নেভানো সম্ভব হয় এবং মানুষের সম্পত্তি এবং জানমাল রক্ষা করা সম্ভব হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন সহ থানার অফিসারগণ, পাংশা ফায়ার সার্ভিসের সদস্যগণ প্রমুখ।

পাংশা প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg