শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

পাংশা উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার / ৫০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

0Shares

আলামিন হোসেন শাকির// “এসো সবাই মিলে তাহলে পাংশা উপজেলার উন্নয়নে” এই শ্লোগানকে সামনে রেখে আজ (২৭ ডিসেম্বর) ২০২০ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে শীতার্তদের জন্য ভালোবাসার উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত করা হয়।

উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি সরকারি কলেজের পদার্থ বিভাগের প্রভাষক মোঃ মকবুল হোসেন রতন, রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক সেখ আসাদুল ইসলাম, পাংশা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান হাফিজুর ইসলাম, পাংশা গার্লস স্কুলের সহকারি শিক্ষক রেহেনা পারভীন, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমসহ আরো অনেক শিক্ষকগণ।

পাংশা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান হাফিজুর ইসলাম বলেন, আমরা এর আগেও অনেক শিক্ষার্থী পেয়েছি এবং তারা বাংলাদেশের নামিদামি পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে কিন্তু নিজের উপজেলার দরিদ্র মানুষের জন্য চিন্তা ভাবনা অনেক কম সংখ্যক শিক্ষার্থীর মধ্যে দেখেছি। এদের মত শিক্ষার্থীকে পেয়ে আমরা শিক্ষকরা নিজেরা গর্ববোধ করি। আমার বিশ্বাস তারা এর থেকেও ভালো ভাবে নিজের উপজেলার দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে।
আমি এদের জন্য আল্লাহর কাছে দোয়া করি তারা যেন ভালো পজিশনে থেকে বাংলাদেশকে উন্নত করতে পারে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg