শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

পরিবেশ আইন লঙ্ঘনে রাজবাড়ীতে অর্ণব ফার্টিলাইজার কারখানাকে জরিমানা

স্টাফ রিপোর্টার / ১৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার: পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করার দায়ে রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি কারখানার উৎপাদিত সারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক এ অভিযান পরিচালনা করেন। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর অধীনে তিনি প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন।

অভিযানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান এবং পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার খানখাপুর ইউনিয়নের ডিগ্রীচর চাঁদপুর এলাকার বাসিন্দা মো. নুরুল আমিন ‘মেসার্স আমিন এগ্রো ফার্ম লিমিটেড’ ও ‘মেসার্স অর্ণব ফার্টিলাইজার’ নামে দুটি জৈব সার কারখানা পরিচালনা করেন।

স্থানীয়দের অভিযোগ, এসব কারখানা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণ ঘটছে। এ নিয়ে তারা উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও প্রাণিসম্পদ দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর তদন্ত করে গত ১০ এপ্রিল প্রতিবেদন দেয়। প্রতিবেদনে দেখা যায়, প্রতিষ্ঠানটি পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করেই উৎপাদন কার্যক্রম চালাচ্ছে।

এরপর গত ৭ জুলাই অধিদপ্তরের প্রধান কার্যালয়ে শুনানি শেষে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা এবং কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে মালিকপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করে শর্তসাপেক্ষে উৎপাদনের অনুমতি নেয়। অভিযোগ রয়েছে, তারা নিম্নমানের উপকরণ ব্যবহার ও শর্ত ভঙ্গ করে উৎপাদন অব্যাহত রাখে।

ইউএনও মারিয়া হক বলেন,শর্ত অনুযায়ী তিন মাস অন্তর কারখানা পরিদর্শনের কথা ছিল। পরিদর্শনে গিয়ে দেখা যায়, খোলা জায়গায় সারের স্তূপ রাখা হয়েছে এবং উৎপাদন প্রক্রিয়ায় শর্ত ভঙ্গ করা হয়েছে। এজন্য জরিমানা করা হয়েছে এবং নমুনা সংগ্রহ করে এসআরডিআই ল্যাবে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg