শিরোনাম
দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান

পদ্মা সেতু: যান চলাচলের জন্য খুলে দেয়ার পর দুই পাড়ে যানজট

স্টাফ রিপোর্টার / ৩৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২

0Shares

উদ্বোধনের একদিন পর রবিবার ভোর থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে পদ্মা সেতু।

ভোর ছয়টায় সেতু খুলে দেয়ার পর সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

মুন্সীগঞ্জের সাংবাদিক মীর নাসিরউদ্দীন উজ্জ্বল জানাচ্ছেন, টোল প্লাজায় এক একটি যানবাহনের টোল আদায় করতে যে সময় লাগছে, তার তুলনায় যানবাহনের চাপ অনেক বেশি হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এছাড়া প্রথম দিন সেতু পার হতে আগ্রহীদের সংখ্যা অনেক বেশি হওয়াও যানজটের একটা কারণ বলে উল্লেখ করছিলেন তিনি।

বিবিসির সংবাদদাতা নাগিব বাহার সকালে মাওয়া গেছেন। তিনি সেতু পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন।

নাগিব বাহার বলছেন, তার সামনে এক কিলোমিটারের মত দীর্ঘ যানজট রয়েছে।

তবে খুব ধীরে ধীরে এগোচ্ছে গাড়িগুলো।

তিনি আশা করছেন, আধা ঘণ্টার মধ্যে টোল প্লাজায় পৌঁছে যাবেন।

মীর নাসিরউদ্দীন উজ্জ্বল টোল প্লাজা এলাকা থেকে বলছিলেন, এক একটি গাড়ির টোল আদায় করতে দু-তিন মিনিটের মত লাগছে। মোট ছটা বুথ থেকে টোল আদায় করা হলেও, যানবাহনের চাপ অত্যধিক হওয়ায় এই যানজট তৈরি হয়েছে।

তবে তিনি বলছিলেন, পদ্মা সেতু প্রথমবারের মত পার হওয়া নিয়ে মানুষের উচ্ছ্বাস এত বেশি যে যানজট নিয়ে খুব বেশি অভিযোগ তার চোখে পড়েনি।

সূত্রঃ বিবিসি নিউজ বাংলা

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg