শিরোনাম
বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

পদ্মায় জেলের জালে ধরা পড়লো ১৫ কেজি ওজনের কাতল মাছ

স্টাফ রিপোর্টার / ৬১২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া ৬ নং ফেরী ঘাট এলাকার প্রবাহমান পদ্মা নদী থেকে বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে জেলে আনিছ হালদারের জালে ১৫ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়ে।দৌলতদিয়া বাজারের মাছ ব্যাবসায়ী মোঃ চান্দু মোল্লা কাতল মাছটি নিলামের মাধ্যমে ১৩৫০ টাকা কেজি দরে ক্রয় করে।

মাছ শিকারী জেলে আনিছ হালদার বলেন, প্রতিদিনের মতো গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগতরাতে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যাই। সারা রাত জাল ফেলে রেখে সকালের দিকে জাল তুলতেই জালের মধ্যে মাছটি ভেসে ওঠে। মাছটি নিয়ে দৌলতদিয়া মৎস্য আড়তে যাই। মাছটি নিলামের জন্য ডাক দেয়া হয় এবং স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা ডাকের মাধ্যমে কাতল মাছটি সর্বোচ্চ ১৩৫০ টাকা কেজি দরে ২০ হাজার ২৫০ টাকায় মাছটি ক্রয় করেন।

দৌলতদিয়া বাজারের মৎস্য ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা বলেন, মাছটি দৌলতদিয়া দুলালের আড়তে আনা হলে নিলামে ডাকের মাধ্যমে ১৩৫০ টাকা কেজি দরে ক্রয় করি। কাতল মাছটি ক্রয় করার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন, তবে তেমন দাম না বলায় ঢাকার এক ব্যবসায়ীর সাথে ফোনে কথা বলেছি মাছটি ক্রয় মূল্য থেকে ২ থেকে ৩ হাজার টাকা লাভ হলেই বিক্রি করে দিব।

উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, নদীতে ইলিশ মাছ ধরা না পড়লেও কিছুদিন যাবত বড় বড় রূই, কাতল, পাঙ্গাস, বাগাড়,আইড় সহ নানান প্রজাতির মাছ ধরা পড়ছে।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg