শিরোনাম
রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু রাজবাড়ীর বালিয়াকান্দিতে র‌্যাবের অভিযানে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

না ফেরার দেশে পাড়ি জমালেন ক্রিকেটার সজিব

স্টাফ রিপোর্টার / ৪৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

0Shares

সজিব হোসেন,২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলে ছিলেন স্ট্যান্ডবাই বোলার হিসেবে। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারটা যখন শুরু হওয়ার কথা ঠিক তখনই জীবনের ক্যারিয়ারের ইতি টেনে বসলেন আত্মহত্যা করে। ১৫ নভেম্বর, রবিবার বিকেলে রাজশাহীতে নিজ বাসায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

সাইফ হাসানের নেতৃত্বে ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলার পরে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেন এই তরুণ পেসার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে খেলেছেন উত্তরা স্পোর্টিং ক্লাবের হয়ে। তবে এরপর চলে যান রাজশাহীতে এবং সেখানেই খেলা চালিয়ে যান।

তবে পরিবারের দাবি আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দল না পাওয়ার হতাশায় আত্মহত্যা করে এই তরুণ ক্রিকেটার। তবে এ বিষয়ে বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার বলেন, ‘দেখেন হতাশা কিনা এটা তো আসলে বলা মুশকিল। কারণ, সে কয়েক বছর ধরে সেভাবে খেলার মধ্যে ছিল না বলা যায়। অনেকটা রাজশাহী কেন্দ্রিক হয়ে পড়েছিল সে। ঢাকাতে ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগে যতটুকু খেলেছে।’

‘সে তো আসলে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ড্রাফটেও ছিল না। তো হতাশ হওয়ার কিছু আছে বলে মনে হয় না। সে কিন্তু গত পরশুদিনও রাজশাহীতে একটা ম্যাচ খেলেছে। কেন এমনটা করলো আমরা এখনো সঠিকভাবে বলতে পারছি না। যেটা হয়েছে এটা আসলেই দুঃখজনক।’– সাথে যোগ করেন তিনি।

মারুফ হোসেন

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg