শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধানে গোয়ালন্দ ছাত্রলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার / ৬৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

0Shares

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে মন্ত্রিসভায় সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ও উক্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ র‍্যালি করেছে বাংলাদেশ ছাত্রলীগ গোয়ালন্দ উপজেলা শাখা।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি এই আইনের সঠিক প্রয়োগ ইতিবাচক মানসিকতা ও সামাজিক সচেতনতার মাধ্যমে সমাজ ধর্ষণমুক্ত হবে এবং যারা এই অপরাধে জড়িত হবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাংলার মানুষ অস্থির স্বচক্ষে দেখতে পাবে এই আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

ছাত্রলীগের নেতারা বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে মন্ত্রিসভায় খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: তুহিন বলেন, ‘ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান এনে গতকাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায়। আমরা কৃতজ্ঞ, আমরা ধন্যবাদ জানাই আমাদের যে অনুরোধ ছিল প্রাণপ্রিয় নেত্রীর কাছে, তিনি তা রেখেছেন। বাংলাদেশ ছাত্রলীগ,গোয়ালন্দ উপজেলা শাখা পরিবার দেশরত্ন শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।’

তিনি আরো বলেন, ‘ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করার জন্য সবার আগে মাঠে নামে বাংলাদেশ ছাত্রলীগ। কিন্তু কিছু অসৎ নামসর্বস্ব ব্যক্তি, নামসর্বস্ব সংগঠন, ধর্ষকদের যারা সবসময় সাপোর্ট দেয়, তারা মিথ্যা বলে যে সিমপ্যাথি নেওয়ার চেষ্টা করেছে সেটা কিন্তু সবাই জেনেছে যে এই নাটক বাজদের এজেন্ডা পাকিস্তানের এজেন্ডা। সুতরাং এই পাকিস্তানি কোনভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ দিবো না। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় পরিশ্রম করা যাবে, তার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে।’

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় বলেন, ‘জনগণের আবেদনে সাড়া দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই গতকালের মন্ত্রিসভায় ২০০০ সালের যে নারী নির্যাতন আইন ছিল সে আইনের খসড়া সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড হিসাবে মন্ত্রিসভায় অনুমোদন প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশ ছাত্রলীগের নির্দের্শে, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ’

এসময় গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি, মো: বাবু মন্ডল, সাধারণ সম্পাদক জালাল হোসাইন,সাংগঠনিক সম্পাদক মৃদুল হোসাইন, ছোটভাকলা, দেবগ্রাম, উজানচর, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg