শিরোনাম
দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান

দৌলতদিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় মো. ফারুক হোসেন (২৫)কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম।

গতকাল শনিবার (১২অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর আলেয়ার গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলের পাড়া গ্রামের ডা. মো. শহীদের ছেলে। এবং দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী বলে জানাযায়।

নিহত ফারুকের পিতা ডা. মোঃ শহিদ বলেন, ছয়-সাত মাস আগে দৌলতদিয়া ইউনিয়নের আক্কাস আলী হাইস্কুলের পাশে মাটির ব্যবসা করতো রিপন এবং ফারুক। সেই সময় ফারুক রিপনের নিকট ৭০০০০ (সত্তর হাজার) টাকা পেতো সেই টাকা বারবার চাওয়ার পরেও না দিলে, স্থানীয়ভাবে দুইবার শালিস হলেও টাকা উত্তোলন হয়নি। সেই রাগ তাদের মধ্যে ছিল এবং সম্প্রতি রিপনের দৌলতদিয়া ঘাটের কিছু কর্মকান্ডে বাঁধা দিলে তারা তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোবাইল ফোনে বাকবিতন্ডার জের ধরে উত্তেজিত হয়ে নিহত ফারুক হোসেন ও অপর যুবক আলামিন যৌনপল্লী এলাকায় আসে। এসময় অপর পক্ষ তাদের উপর হামলা চালিয়ে ফারুক হোসেন ও আলামিনকে কুপিয়ে গুরুতর জখম করে সাঁকোর নিচে ফেলে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাদের অবস্থায় গুরুতর হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানা ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোয়ালন্দ ঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আভ্যন্তরীন কোন্দলে এ ঘটনা ঘটেছে। এই হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg