শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু

স্টাফ রিপোর্টার / ২৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে মুন্নি বেগম (৩৭) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার (১৮ মে) সকাল আনুমানিক ১০টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া যৌনপল্লী এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মুন্নি বেগম মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার পূর্ব বান্দাইল এলাকার মৃত রিয়াজউদ্দিনের স্ত্রী। তিনি প্রায় ১১ মাস ধরে ওই এলাকার মঞ্জু প্রামাণিকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৭ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অসুস্থতার কারণে ওষুধ সেবন করে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন মুন্নি বেগম। পরদিন সকালে বাড়িওয়ালার মেয়ে সিমা আক্তার তার কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বিষয়টি আশপাশের লোকজন ও পাশের পুলিশ বক্সে জানান।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং এসআই নাসির সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের ভেতরে পানি ভর্তি একটি বালতির মধ্যে মুখ নিচের দিকে উপুড় হয়ে মুন্নি বেগমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সম্পূর্ণ  হওয়ার পর আত্মীয়-স্বজন না থাকায় বিধি মোতাবেক মরদেহ যৌনপল্লী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত নারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg