শিরোনাম
দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান

দৌলতদিয়ায় পলাতক আসামির ঘর থেকে বিদেশি পিস্তল–গুলিসহ মোটরসাইকেল উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৫৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। রোববার (৩০ নভেম্বর) ভোররাত ৫টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযুক্ত পলাতক আসামি মো. আশিক সরদার (২৩) হোসেন মন্ডল পাড়া এলাকার মোহাম্মদ শাজাহান সরদারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল আশিক সরদারের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির লাকড়ি রাখার ঘর থেকে ৯ এমএম বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল এবং ২৫০ সিসি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গোয়ালন্দঘাট থানার এসআই মো. আব্বাস মিয়া আলামতগুলো জব্দ করেন।

গোয়ালন্দঘাট থানার ওসি( তদন্ত) মো. রাশিদুল ইসলাম  জানান,
আসামি গ্রেপ্তার হয়নি। তবে উদ্ধারকৃত অস্ত্র ও আলামত জব্দ করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg