শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

দৌলতদিয়ায় ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ২শ’ পিছ ইয়াবাসহ আলমগীর ব্যাপারী (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে দৌলতদিয়া বাসস্ট্যান্ডের পূর্বপাশ থেকে তাকে আটক করা হয়।

আটক আলমগীর ব্যাপারী রাজবাড়ী সদর থানার বানীবহ ইউপির বানীবহ লক্ষীনারায়নপুর গ্রামের আবুল ব্যাপারীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রাজবাড়ী কার্যালয়ের একটি বিশেষ টিম শুক্রবার রাত সাড়ে আটটার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাসস্ট্যান্ডের পূর্বপাশে মো. জাকির খা এর ওষুধের দোকানের সামনে থেকে মো. আলমগীর ব্যাপারীকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করেছে।

এ বিষয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg