শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবেন সাকিব

স্টাফ রিপোর্টার / ৫৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

0Shares

আইসিসির দেওয়া ১ বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাচ্ছেন সাকিব। আর কয়েকদিন পরেই মাঠে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডারকে। এর আগে দেশে এসে বিকেএসপিতে এসে একা অনুশীলন করেন। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করলেও পরবর্তীতে সিরিজটি স্থগিত হয়ে গেলে আবারো যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি। ধারনা করা হচ্ছে আগামী নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি। সবকিছু ঠিকঠাক থাকলে সে টুর্নামেন্ট দিয়েই ফিরবেন সাকিব।

সাকিবের ফিরে আসা নিয়ে হেড কোচ ডমিঙ্গো বলেন
“গতকালই তার সঙ্গে কথা হয়েছে আমার। ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছে সে। আপাতত দেশের বাইরে আছে। অন্য সবার মতো সাকিবেরও ফেরার পর মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। যদি আশা করে থাকেন, ফেরার পর সরাসরিই বিশাল কোনো মিরাকেল সে করে ফেলবে, তাহলে সেটা ঠিক হবে না। কারণ সাকিবকে নিয়ে ধৈর্য ধরতে হবে।”
ডমিঙ্গোর মতে নিষেধাজ্ঞার এই সময়টায় পুরোপুরি ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব। টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হলে সামনের বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ আসার কথা রয়েছে। সাকিব এসে মিরাকেল কিছু যেমন কিছু করতে পারবে না ঠিক তেমনি বোলিং মেশিনে ব্যাটিং অনুশীলন এবং ১৪০ গতির বোলারকে মোকাবিলা এক নয় বলছেন ডমিঙ্গো। তাই সাকিবকে সময় দিতে চান তিনি।

আশা করা যাচ্ছে নতুন দমে ফিরে পাবো বাংলার প্রাণ সাকিব আল হাসানকে।

টিমন

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg