শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

টাইগারদের টনিক সালাহউদ্দিন

স্টাফ রিপোর্টার / ৪২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

0Shares

বাংলাদেশ ক্রিকেটে এক জাদুকরী মন্ত্রের নাম মোহাম্মদ সালাহউদ্দিন।সিনিয়র ক্রিকেটার সাকিব – তামিমের থেকে শুরু করে জুনিয়র ক্রিকেটার লিটন – মোসাদ্দেক যেই হোক না কেন তাদের ফর্মের গ্রাফটা যদি নিচের দিকে নামতে থাকে আর তারা যদি গুরু সালাহউদ্দিনের সান্নিধ্যে আসেন তখন অনেকটা জাদুকরীভাবেই তাদের আবারো ফর্মে ফিরে আসতে দেখা যায়।

২০১৯ বিশ্বকাপের আগে আইপিএল চলাকালীন সময়ে মোহাম্মদ সালাহউদ্দিনকে ভারতে নিয়ে গিয়ে তার অধীনে অনুশীলন করে বেশ কিছু টেকনিক্যাল বিষয়ে উন্নতি করেছিলেন সাকিব আল হাসান। যার ফলশ্রুতিতে বিশ্বকাপে ব্যাট হাতে ধারাবাহিক পার্ফরমেন্সের সাথে বল হাতেও তিনি ছিলেন দুর্দান্ত।

এছাড়াও তামিম ইকবালকেও প্রায় সময়ই গুরু সালাহউদ্দিনের অধীনে অনুশীলন করতে দেখা যায়।

তবে টাইগারদের গুরুর সাফল্যের পেছনে রহস্য কি?
এই প্রশ্নের জবাব পেতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। সাকিব তামিমের বয়স তখন ১৫-১৬ হবে। বয়সভিত্তিক দলের কোচ তখন গুরু সালাহউদ্দিন। তখন থেকেই তাদের নাড়ি নক্ষত্র সব কিছুই চেনা তার। তাই তাদের ব্যাটিংয়ে কোন জায়গায় ঘাটতি রয়েছে তা খুব সহজেই উপলব্ধি করতে পারেন গুরু।শুধুমাত্র সাকিব – তামিমই নন। জাতীয় দলে খেলা বর্তমান ও সাবেক বেশিরভাগ ক্রিকেটারের ক্ষেত্রেই গল্পটা প্রায় একই রকম।

ক্রিকেটাররাও তার সাথে কাজ করতে সাচ্ছন্দ্য বোধ করেন। আর এই কারণেই সালাহউদ্দিনের সাথে জুটি বেঁধে ক্রিকেটাররা হন সফল।

নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কা সফরে ফুল ফিট সাকিব আল হাসানকে পেতে মরিয়া পুরো বাংলাদেশ। সাকিব ও সেই ব্যাপারে অবগত আছেন। তাই তো নিজের সেরাটা উজাড় করে দিতে বিশ্বসেরা অল-রাউন্ডার আবারও শরণাপন্ন হয়েছেন গুরু সালাহউদ্দিনের নিকট। বিকেএসপিতে সাকিব – সালাহউদ্দিন জুটির ট্রেনিং সেশন শেষে একেবারে ফর্মের চূড়ায় থেকে সফর শুরু করবেন সাকিব এমন ভাবনা হয়তো মিছে যাবেনা।
মারুফ হোসেন ।। ঢাকা

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg