শিরোনাম
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা হরিজন জনগোষ্ঠীর অধিকার ও ৮০% কোটা সংরক্ষণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

জামিনে মুক্ত হলেন গোয়ালন্দ পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মো: নিজামউদ্দিন শেখ

স্টাফ রিপোর্টার / ১৪৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

0Shares

রাষ্ট্রীয় কাজে বাধাদানের মামলায় দীর্ঘ এক মাস পর হাইকোর্টের জামিনে মুক্ত হলেন গোয়ালন্দ পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মোঃনিজাম উদ্দিন শেখ

২০১৮ সালে পুলিশ বাদী হয়ে করা রাষ্ট্রীয় কাজে বাধাদানের মামলায় প্রায় দুই বছর পর গত ২৪ সেপ্টেম্বর রোজ সোমবার রাজবাড়ী দুই নম্বর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হাসান খায়রুল্লাহ, নিজাম উদ্দীন শেখ এর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

নিজাম উদ্দিন শেখ গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং সেইসাথে তিনি গোয়ালন্দ পৌরসভার ১ নং ওয়ার্ডের তিন তিনবারের নির্বাচিত কাউন্সিলর।

জানা যায় ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে গোলন্দঘাট থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৭ জন নেতাকর্মীকে আসামি করে দন্ডবিধি ১৮৬, ৩৩২, ৩৩৩ ও ৩৫৩ ধারায় একটি গায়েবি মামলা দায়ের করে। এই মামলায় তৎকালীন সময়ে নিজাম উদ্দিন শেখ হাইকোর্ট থেকে জামিন পান। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তিনি নিম্ন আদালতে জামিনের জন্য আবেদন করেন কিন্তু নিম্ন আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
পরবর্তীতে নিম্ন আদালতে আবারো জামিনের জন্য আবেদন করলে তা নামঞ্জুর করা হয় এবং পরবর্তীতে হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান। দীর্ঘ এক মাস পর আজ ২৪ মে ২০২০ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় কারাগার থেকে জামিনে মুক্ত হন। এসময় দলীয় নেতা-কর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। উক্ত সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত হোসেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল,রাজবাড়ী জেলার ছাত্রদলের সাবেক সেক্রেটারি এম,এ খালেদ ( পাভেল) সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং গোয়ালন্দ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সেই সময় নেতৃবৃন্দ নিজাম উদ্দিন শেখ কে ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন নিজাম উদ্দিন শেখ এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গোয়ালন্দ প্রতিনিধি
ফিরোজ আহমেদ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg