শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

জামায়াতের সঙ্গে জোটের প্রতিবাদে গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

স্টাফ রিপোর্টার / ১৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার।।

জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোটের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মেহেদী নূর হেলাল পদত্যাগ করেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজেই তার পদত্যাগের বিষয়টি ঘোষণা দেন। স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্ট্যাটাসে মেহেদী নূর হেলাল উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং জাতীয় নাগরিক পার্টির গোয়ালন্দ উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। এই সময়কালে দলীয় নেতৃবৃন্দ, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজনীতির এই পথচলা তাকে জীবনে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের সঙ্গে জোট এবং প্রতারিত হওয়ার অনুভূতির কারণে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি পারিবারিক দায়িত্ব ও পরিস্থিতিকে এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, আমি মেহেদী নূর হেলাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোয়ালন্দ উপজেলার যুগ্ম সমন্বয়কারী পদসহ দলের সকল পদ ও দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। এই সিদ্ধান্তটি আবেগের বশবর্তী হয়ে নয়, বরং ভেবেচিন্তে ও বাস্তবতার আলোকে নেওয়া। তিনি জানান, দলীয় স্বার্থে দেওয়া বক্তব্যগুলো তিনি প্রত্যাহার করলেও দেশের স্বার্থে দেওয়া অবস্থানে তিনি অটল থাকবেন।

ভবিষ্যতে সক্রিয় রাজনীতিতে যুক্ত না থাকলেও দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ইতিবাচক চিন্তা ও শুভকামনা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির গোয়ালন্দ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, মেহেদী নূর হেলালের পদত্যাগ সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এনসিপি একটি গণতান্ত্রিক দল এবং দলের নেতা-কর্মীরা নিজ নিজ বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। দলের সকল সিদ্ধান্তও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই নেওয়া হয়।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg