শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করল রাজবাড়ী জেলা

স্টাফ রিপোর্টার / ৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ সাফল্যের নজির স্থাপন করেছে রাজবাড়ী জেলা। ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিনটি স্থানই অর্জন করেছে জেলার তিন উপজেলা। এর মধ্যে প্রথম স্থান পেয়েছে গোয়ালন্দ উপজেলা, দ্বিতীয় স্থান বালিয়াকান্দি উপজেলা এবং তৃতীয় স্থান অর্জন করেছে রাজবাড়ী সদর উপজেলা।

২০২৬ সালের মে মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এ শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা হয়। নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, নিবন্ধন কার্যক্রমে গতি বৃদ্ধি এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ মূল্যায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দক্ষ ব্যবস্থাপনা, নিবিড় তদারকি এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে রাজবাড়ী জেলার তিনটি উপজেলা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এর ফলে ঢাকা বিভাগের শীর্ষ তিনটি স্থানই রাজবাড়ী জেলার দখলে এসেছে।

প্রথম স্থান অর্জনকারী গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, গোয়ালন্দ উপজেলার জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সচিব, গ্রাম পুলিশ, পরিবার পরিকল্পনা বিভাগসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। এ অর্জনের জন্য গোয়ালন্দবাসীকেও আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও নাগরিকদের দ্রুত, নির্ভুল ও মানসম্মত সেবা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।

রাজবাড়ী জেলার এ অনন্য অর্জনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সচেতন নাগরিকরা এ সাফল্যকে রাজবাড়ী জেলার জন্য গৌরব ও সম্মানের অর্জন হিসেবে অভিহিত করেছেন।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবায় ঢাকা বিভাগের শীর্ষ তিনটি স্থান অর্জনের মাধ্যমে রাজবাড়ী জেলা প্রশাসনের দক্ষতা ও সেবার মান আরও একবার প্রমাণিত হলো।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg