শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

ছাতকে মুক্তিযোদ্ধা মহেন্দ্র কুমার বিশ্বাসের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ৬৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

0Shares

ছাতকের জাউয়া ইউনিয়নের কাইতকোনা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মহেন্দ্র কুমার বিশ্বাসের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে কাইতকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে কাইতকোনা শ্মশান ঘাটে অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়। বুধবার বিকেল সাড়ে ৪ টায় কৈতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা মহেন্দ্র কুমার বিশ্বাস(৭০) শেষ নিঃশ্বাসত্যাগ করেন (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র ১ কন্যাস নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) তাপস শীল, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ভারপ্রাপ্ত) সোহেল রানা উপস্থিত ছিলেন। এসময় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনের একটি চৌকস পুলিশ দল রাষ্ট্রীয় মর্যাদায় অংশ নেন। রাষ্ট্রী মর্যাদা প্রদানের সময় ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলতাব আলী, জাহির আলী, ইউপি সদস্য এসএম মাহমুদ, সাবেক মেম্বার তোফায়েল আহমদ তালুকদার, স্থানীয় হাজী রফিকুল ইসলাম, হাজী কামরুল ইসলাম, ব্যবসায়ী নজরুল ইসলাম, সাহেদুল আলম, বদরুল ইসলাম, জরীপ উল্লাহ, হাজী কামাল উদ্দিন, আমিনুর রহমান আবু, নজরুল ইসলাম, নুরুল আমিন, মুক্তিযোদ্ধা সন্তান জিহান মিয়াসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ(ছাতক) প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg