শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

ঘন কুয়াশায় প্রায় দুই ঘন্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ী গোয়ালন্দে দৌলতদিয়া ফেরি ঘাটে আজ রোববার সকালে প্রায় দুই ঘণ্টার মতো নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিলো। হঠাৎ এমন কুয়াশার কারণে নৌপথ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ায় নৌযান বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে দুর্ভোগের কবলে পড়েন পণ্যবাহী ও যাত্রীবাহী কয়েক‘শ গাড়ি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, আজ রোববার ভোর থেকেই নদীপথে ঘন কুয়াশা দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাও বাড়তে থাকে, এতে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ সকাল ৭টা ১৫ মিনিটের সময় ফেরি বন্ধ করে দেয়। এর প্রায় দুই ঘণ্টা পর সকাল ৯টার দিকে কুয়াশা কমতে থাকলে পুনরায় ফেরি চালু করা হয়।

এ সময় মাঝনদীতে কোনো ফেরি আটকা ছিল না। প্রায় দুই ঘণ্টার মতো নৌযান চলাচল বন্ধ ছিলো উভয় পাশেই।

ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কের ক্যানালঘাট এলাকায় পর্যন্ত পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির লম্বা লাইন দেখা যায়।

এদিকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আরও জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে মোট ১৮টি ফেরি চলাচল করত। এর মধ্যে কয়েক দিন আগে দুটি ফেরি শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফিরিয়ে নেয়। বাকি ১৬টি ফেরির মধ্যে কয়েক দিন ধরে রো রো (বড়) ফেরি আমানত শাহ যান্ত্রিক ত্রুটিতে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে মেরামত কাজের জন্য রয়েছে।

জহুরুল ইসলাম হালিম

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg