শিরোনাম
বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

গোয়ালন্দ ছোটভাকলা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৮০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

0Shares

গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চর বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছোটভাকলা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তুহিন দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা মুন্সি,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সুজ্জল,ও উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সহ ইউনিয়নের শত শত ছাত্রলীগের কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান বলেন শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি এই আদর্শকে সামনে রেখে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের হাতকে শক্তিশালী করতে আপনাদের এই নতুন নেতৃত্ব ভুমিকা রাখবে বলে মনে করি।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় বলেন আজ যারা সম্মেলনে জয়ী হয়েছেন এবং যারা পরাজয় হয়েছেন। তারা সবাই ছাত্রলীগের পতাকা তলে থাকবেন মুজিব আদর্শের রাজনীতি করবেন।

গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ নুরুজ্জামান মিয়া জানান এই কমিটি আগামী ১৫ অক্টোবর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ঘোষণা দেয়া হবে।

সোহাগ মিয়া
গোয়ালন্দ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg