শিরোনাম
গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন মেয়াদের সাজা

গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতি কর্তৃক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১০১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২০

0Shares

ফিরোজ আহম্মেদ।।
আজ ( ৫ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতি খেলোয়াড়দের মাঝে ভাতৃত্বের বন্ধন অটুট রাখার জন্য গোয়ালন্দ ফুটবল একাডেমী বনাম সু-প্রভাত গোয়ালন্দের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ প্রীতি ম্যাচে খেলোয়াড়দের উৎসাহ দেয়ার জন্য গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ জনাব আশিকুর রহমান পিপিএম (বার) নিজে উপস্থিত থেকে উৎসাহ দেন এবং নিজে গোয়ালন্দ ফুটবল একাডেমীর হয়ে অংশগ্রহণ করেন এসময় তিনি ‘রাজবাড়ী টেলিগ্রাফ’ কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন নেশামুক্ত গোয়ালন্দ গড়তে আমি খেলাধূলায় ফুটবলারদের সময় দেই যাতে করে যুব সমাজ ও ছাত্ররা খেলার প্রতি মনোযোগী হয় এজন্য আমি প্রতিদিন নিজেও খেলোয়াড়দের সাথে অনুশীলনে যোগ দেই।
এ খেলায় গোয়ালন্দ ফুটবল একাডেমী ৪-২ গোলে সু-প্রভাত গোয়ালন্দকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে ওসি আশিকুর রহমান , আবদুল্লাহ , জাহিদ,বাদশা ১ টি করে গোল করেন। পরাজিত দলের পক্ষে গোল দুটি করে সাঈদ ও রেজাউল। ওসি মহোদয় খেলায় অংশগ্রহন করায় দর্শকদের মাঝে আলাদা উৎসাহ উদ্যিপনার সৃষ্টি হয়। খেলায় অনেক দর্শকের আগমন ঘটে। খেলা শেষে গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি ও গোয়ালন্দ ফুটবল একাডেমির প্রধান প্রশিক্ষক মোঃ সাইদুল ইসলাম দুই দলের খেলোয়াড়দের বলেন, আমি সবার খেলা দেখে মুগ্ধ। আমরা আগামীতে কয়েকটা দল নিয়ে একটা টূর্ণামেন্টের আয়োজন করব। সেই সাথে তিনি সবার সার্বিক সহায়তা কামনা করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg