শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

গোয়ালন্দে স্থানীয় ইউপি মেম্বার রাসেলের ব্যতিক্রম উদ্যোগ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক উন্মুক্ত সভা অনুষ্ঠিত।

বুধবার (৫ এপ্রিল) উজানচর ৯ নং ওয়ার্ডে সন্ধ‍্যা সাড়ে ৭ টায় সামচু মন্ডলের বাজারে উক্ত ওয়ার্ডের সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড, বাল‍্য বিবাহের কুফল, মাদকমুক্ত সমাজ গঠণ, এলাকার বিভিন্ন সমস্যা নির্ণয়সহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

এসময় উজানচর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য মো. রাসেল শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবক ইসলাম শেখ, মো. মকবুল শেখ, সেলিম শেখ, মজিবর মন্ডল, সাত্তার শেখসহ এলাকার গণ‍্যমান‍্য ব‍্যাক্তিবর্গ প্রমুখ।

উন্মুক্ত ওয়ার্ড সভা সম্পর্কে ৯ নং ওয়ার্ডের সদস্য মো. রাসেল শেখ বলেন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধার নির্দেশক্রমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এধরণের উন্মুক্ত সভার ব‍্যবস্থা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ এ উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার বিভিন্ন সমস্যার কথা শুনে সেগুলো ইউনিয়ন পরিষদের মাসিক সভায় উত্থাপন করে তা সমাধানের চেষ্টা করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান উন্মুক্ত সভায় আমাদের নানা সমস্যার কথা তুলে ধরতে পেরে আমরা অনেক খুশি। স্থানীয় ওয়ার্ড মেম্বার রাসেল নিঃসন্দেহে ভালো কাজ করছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg