শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দে মাঠ দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

ইউনাইটেড সিড সাভার ঢাকার আয়োজনে রাজবাড়ীর গোয়ালন্দে মাঠ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলার উজানচর ইউনিয়নের মাইজদ্দিন মোল্লার পাড়ায় দিবসটি পালন করা হয়।

ইউনাইটেড সীড সাভার ঢাকার মার্কেটিং অফিসার আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলফিকার মিয়া উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোয়ালন্দ উপজেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনিয়া আক্তার উপসহকারী কৃষি কর্মকর্তা গোয়ালন্দ , আদ-দ্বীন কৃষি ভান্ডার এর পরিবেশক হুমায়ূন আহমেদ প্রমুখ।

মাঠ দিবস অনুষ্ঠানে বলা হয়- হাইব্রিড পেয়াজ রঙ্গিলা-৭ সবচেয়ে ফলন বেশি, প্রতি বিঘায় ফলন ১৫০-১৭০ মন, দেশি পেঁয়াজের মতো ঝাঁজ ও স্বাদ। রঙ্গিলা প্রতি পেয়াজের গড় ওজন ১৫০ গ্রাম।

প্রতি বিঘায় ফলন ১০০-১২০ মণ, দেখতে দেশি পেঁয়াজের মতো সারাবছর ধরে মজুদ রাখা যায়, প্রতিটি গাছে শতকারা শতভাগ সমপরিমান পেঁয়াজ হয়। ক্রসএস পেয়াজের গড় ওজন ৮০ গ্রাম। ইউনাইটেড সিডের এর জাত কৃষকরা চাষ করলে লাভবান হবেন এবং দেশের মসলার চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে বলে কৃষি কর্মকর্তার মনে করেন।যে সকল কৃষক এই হাইব্রিড পিয়াজ রোপণ করেছিলেন তাদেরকে পুরস্কার দেয়া হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg