শিরোনাম
বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে জাতির জনকের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে, প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম//
রাজবাড়ীর গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাষ্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ গোয়ালন্দ উপজেলা সাবেক কামান্ডার’র উদ্যোগে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে (১২ ডিসেম্বর) শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচীতে মিলিত হন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানসহ শতাধিক মানুষ।

ওই কর্মসূচী চলাকালে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, মো.আব্দুস ছালাম মোল্লা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোয়ালন্দ, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন সাবেক চেয়ারম্যান ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাসার, মো. শহিদুল্লাহ্ খাঁন ভারপ্রাপ্ত সভাপতি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, মো. গোলজার হোসেন মৃধা সহ সভাপতি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, মো. ইউনুস আলী মোল্লা সভাপতি গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগ, মো. নাসিরউদ্দিন রনি সাংগঠনিক সম্পাদক গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও রাজবাড়ী জেলা মোটর শ্রমীক ইউনিয়নের (১৭২৭) সাধারণ সম্পাদক মো. ইসলাম মোল্লা প্রমূখ। পরে বের করা হয় প্রতিবাদ মিছিল। মিছিলটি গোয়ালন্দ বাজার রেল গেইট সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে এসে শেষ হয়। বক্তারা ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িত বাবু নগরী ও মাসুদকসহ সকলকে বিচারের দাবী জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg