শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

দৌলতদিয়া পদ্মা নদীর বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

0Shares
  1. দৌলতদিয়া পদ্মা নদীর বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

“স্টাফ রিপোর্টার”

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পাশে বিআইডব্লিউটিএ বালু ফেলে প্রতিবছর। এই বালু আনা নেওয়ার পথ বন্ধ করার জন্য মানববন্ধন করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (০৬ মার্চ) সকাল ১১টার দিকে সাত নম্বর ফেরিঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়, এতে অংশগ্রহণ করেন  স্থানীয়  লোকজনসহ  অর্ধশতাধিক এলাকাবাসী ।

এ-সময় তারা সাত নম্বর ফেরিঘাটের পাশ দিয়ে বালুর ট্রাক যাওয়া আসা বন্ধের ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। আসলাম সরদার বলেন, এখানে মূসা মন্ডল প্রতিবছর বালু বিক্রি করে আসছে। আগেও বালু বিক্রি করতেন এখনোও তিনি বিক্রি করছেন।

স্থায়ী বাসিন্দা শহীদ পাল বলেন সাত নম্বর ফেরিঘাট সহ আশে পাশের এলাকা আমাদের প্রতিবছর নির্দিষ্ট কিছু লোকজন বালু বিক্রি করে আসছে। তাছাড়া সরকার আমাদের জমি অধিগ্রহণ করলেও এখনও আমাদের টাকা পয়সা পরিশোধ করে নাই।

এব্যাপারে মুসা মন্ডল সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এবছর সরকারি ভাবে বালু ডাক হয়েছে। আমরা বালু মোল্লা ট্রেডার্স এর নামে বালু ক্রয় করেছি। যারা অভিযোগ করেছে তাদের জায়গার উপর দিয়ে আসার কারণে প্রতি গাড়ি বালু থেকে বিশ টাকা করে দেওয়া হয়। এখন তারা পঞ্চাশ টাকা দাবি করছে এই নিয়েই ঝামেলা।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, বালু আনা নেওয়ার ব্যাপারে ড্রাম ট্রাক গুলো কিছু নিয়ম কানুনের মধ্যে থাকতে হয় এটা অমান্য করলে প্রশাসনিক ব্যাবস্থা নেওয়া হবে। এছাড়া নদীর মধ্যে কারও জমি আছে কি না বিষয়টি দেখে নিশ্চিত করতে হবে।

 

ছবি সংযুক্ত

তারিখ -০৬/০৩/২০২৫

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg