শিরোনাম
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা হরিজন জনগোষ্ঠীর অধিকার ও ৮০% কোটা সংরক্ষণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

গোয়ালন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার / ৫৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম (হালিম):
আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যবিতরণ কর্মসূচী আয়োজনের মধ্যদিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে উপজেলা যুবলীগ।

সোমবার(২৮ সেপ্টেম্বর) স্থানীয় মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল শিকদার।

গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ইউনুছ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনাদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস, এনায়েত হোসেন জাকীর, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মাহ্বুবুর রাব্বানী, শ্রমিকনেতা তোফাজ্জল হোসেন, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি শেখ মোঃ সোহেল প্রমূখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg