শিরোনাম
দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান

গোয়ালন্দে প্রথম আলো সাংবাদিক রাশেদ রায়হান ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার / ৫৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

0Shares

দৈনিক প্রথম আলো ও এবিসি রেডিও গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল হক রায়হান (৪১) ও তাঁর স্ত্রী সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নাসরীন আক্তার (৩৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ।

স্বাস্থ্য বিভাগ ও তাঁর পরিবার সূত্র জানায়, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক প্রথম আলো পত্রিকা ও এবিসি রেডিও গোয়ালন্দ প্রতিনিধি সাংবাদিক রাশেদ রায়হান এর স্ত্রী নাসরীন আক্তার প্রথমে জ্বরে আক্রান্ত হন। গত ১৭ জুলাই থেকে তাঁর শরীরে জ্বর, কাশি সহ করোনার উপসর্গ দেখা দেয়। তার তিন দিন পর ২১ জুলাই রাশেদ রায়হানের শরীরেও একই উপসর্গ দেখা দেয়। তখন থেকে তাঁরা দুজনই নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন প্রাথমিক চিকিৎসার পর তাদের শরীর থেকে জ্বর চলে গেলেও অন্যান্য উপসর্গ থাকে। পরে বাধ্য হয়ে তাঁরা স্বামী-স্ত্রী দুজনেই গত ২৬ জুলাই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টেস্টের নমুনা প্রদান করেন। বুধবার রাতে স্বাস্থ্য বিভাগের রিপোর্টে তাঁদের উভয়ের করোনা পজিটিভ আসে। বর্তমানে তাঁরা হোম আইসোলেশনে আছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদের তত্বাবধানে তাঁরা চিকিৎসাধীন আছেন।

সাংবাদিক রাশেদুল হক রায়হান ও কলেজ শিক্ষক স্ত্রী নাসরীন আক্তার “রাজবাড়ী টেলিগ্রাফ”কে জানান, তাঁরা বর্তমানে আগের থেকে অনেকটা সুস্থ আছেন। তারা সবার কাছে তাদের এবং পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg