শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

গোয়ালন্দ থেকে নিখোঁজ স্কুলছাত্র, পুলিশের প্রচেষ্টায় উদ্ধার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ির গোয়ালন্দ থেকে নিখোঁজ স্কুলছাত্র আল আমিন অপহরণ নয়, স্বেচ্ছায় বাড়ি ছেড়েছিলেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশের প্রচেষ্টায় আলামিন উদ্ধার হয়েছে।

রবিবার (০৯ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে রাজবাড়ী সদরের কাজী হেদায়েত হোসেনে স্টেডিয়াম মাঠে ফুটবল খেলাকালীন তাকে পাওয়া যায়।

আল আমিন (১৪) উপজেলার উজানচর ইউপির দুদুখান পাড়া এলাকার মোছাঃ নারগীস খাতুন ছেলে। সে স্থানীয় দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ০৪ অক্টোবর বিকেলে আলামিন খেলতে গিয়ে বাসায় ফিরে আসেনি। এ সংক্রান্তে শিশুটির মা নারগীস খাতুন গোয়ালন্দঘাট থানায় একটি নিখোঁজ জিডি করলে রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনায় গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই হাসানুল বান্না সাগর এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস টিম মাঠে নামে। অনুসন্ধানে দেখা যায় শিশুটির স্কুলের শিক্ষক তার ফেসবুকে হারিয়ে যাওয়ার একটি স্ট্যাটাস দিলে একটি প্রতারকচক্র টাকা হাতিয়ে নেবার জন্য অপহরণের নাটক সাজিয়ে শিশুটির অভিভাবকদের কাছে ৫০ হাজার টাকা দাবি করে৷ শুরু থেকেই অপহরণের বিষয়টি সন্দেহজনক হওয়ায় জেলা পুলিশের বিভিন্ন টিম পুরো জেলার বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে।

একপর্যায়ে রবিবার ০৯ অক্টোবর বিকেল পাঁচটার দিকে রাজবাড়ী সদরের কাজী হেদায়েত হোসেনে স্টেডিয়াম মাঠে ফুটবল খেলাকালীন তাকে পাওয়া যায়। শিশুটিকে তার পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শিশুটি ফুটবল খেলতে খুব পছন্দ করে কিন্তু তার পরিবার তাকে ফুটবল খেলতে বাধা দেয়। এ কারণে শিশুটি পালিয়ে বাসা থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ফুটবল খেলে বেড়াচ্ছিল এবং রাতে রাজবাড়ী রেল ষ্টেশনে ঘুমাত মর্মে জানা যায়। প্রতারক চক্রটিকে ধরতে পুলিশি অভিযান চলমান রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg