শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দে বসতবাড়িতে অগ্নিকান্ডে শিশু ও বৃদ্ধা নিহত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩০২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির ৮নং ওয়ার্ড এলাকায় বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে একই পরিবারের দুই জন নিহত হয়েছে।

রবিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউপির ৮নং ওয়ার্ড আনছার বেপারীর পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দৌলতদিয়া ইউপির ৮নং ওয়ার্ড আনছার বেপারীর পাড়া গ্রামের মো. রমজান মোল্লার মেয়ে তাসমিয়া (০৯) ও তার দাদী বড় বিবি (৯০)।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃদ্ধার ঘরের মধ্যে থাকা বৈদ্যুতিক ফ্যান থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগু‌নের সূত্রপাত ঘটে। আগুনে পুড়ে ঘরের মধ্যে থাকা গ্যাস সি‌লিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় ঘরের মধ্যে শুয়ে থাকা বৃদ্ধা বরু বেগম ও তার নাতির মেয়ে তাস‌মিয়া সহ ঘর পুড়ে যায়।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাবেকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg