শিরোনাম
কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার / ২৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সুমাইয়া (১৮) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জমিদার ব্রীজ এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার বন্ধু মো. সজিব প্রামাণিকের মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। পথিমধ্যে মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ পেছনের চাকায় সুমাইয়ার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের বড় বোন বাদী হয়ে আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামাণিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৯৮/১০৫ অনুযায়ী মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, আসামি ইচ্ছাকৃত অবহেলা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সুমাইয়ার মৃত্যু ঘটিয়েছে।

মামলা দায়েরের পর পুলিশ ফরিদপুর থেকে আসামি সজিব প্রামাণিককে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে থানায় হেফাজতে নেয়।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরই আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg