শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।

বুধবার (২০ মে) সকালে গোয়ালন্দ ফায়ার স্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ হাফিজুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম, গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সুলতানা মোহেরুননাজামান, হোসাইন ডিউরেবল পলিমার-এর প্রজেক্ট ম্যানেজার সুলতান মোল্লাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলন করা হয়। পরে আকাশে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় ফায়ার স্টেশনে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে সাহসিকতার সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। অগ্নিঝুঁকি হ্রাস, জানমাল রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় এ বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তোলা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, যেকোনো উদ্ধার অভিযানে ফায়ার ফাইটারদের কার্যক্রম সফল করতে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বৃদ্ধি এবং আগুন প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg